শিক্ষাশিরোনাম

বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই পাস হয়ে যাচ্ছেন!

করোনা ভাইরাসের কারণে স্পেনে স্কুলে পড়া সকল শিক্ষার্থীদের কোন রকম পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দেয়া হবে। দেশটির শিক্ষামন্ত্রী ইসাবেল সেলা বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে স্পেনের শিক্ষামন্ত্রী ইসাবেল সেলা বলেন, করোনা ভাইরাসের কারণে কোন স্কুল শিক্ষার্থীকে এবার ফেল করানো হবে না। এসময় করোনা ভাইরাসের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার জন্য শিক্ষার্থীদের পরিবার এবং শিক্ষদের প্রশংসা করেন স্পেনের শিক্ষামন্ত্রী।
করোনা ভাইরাসের প্রকোপের কারণে স্পেনে মধ্য মার্চ থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। স্পেনে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১৮ হাজার ৫শ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৬৫৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button