sliderস্থানিয়

বিদেশে নেওয়ার কথা বলে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের বাসিন্দা পান্নু মোল্যার (৫৫) বিরুদ্ধে বিদেশে নেওয়ার কথা বলে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন একই গ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম (৫৫)।
পান্নু মোল্যা বর্তমানে ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন।

তবে পান্নু মোল্যা ১২ লক্ষ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, বিদেশে নেওয়ার কোন কথা হয়নি মোহাম্মদ জাহিদুল ইসলামের সাথে। তার ভাগ্নের একটা চাকুরির বিষয়ে ১ লক্ষ টাকা দিয়েছিল আমাকে। সে টাকা ফেরত দেয়ার কথাবার্তা হয়েছে।

মোহাম্মদ জাহিদুল ইসলাম (৫৫) অভিযোগ করে বলেন, গত ৪ বছর আগে তার ভাগ্নেকে ইতালি নেওয়ার কথা বলে তার কাছ থেকে ১২ লক্ষ টাকা নেই। আজ নেয় কাল নেয় এভাবে ঘুরাতে থাকে। পরে এলাকায় একাধিক সালিশ ব্যবস্থায় টাকা ফেরত দেয়ার বিভিন্ন ডেট নেয়। আজ পর্যন্ত সে টাকা ফেরত দেয়নি। পান্নু মোল্যা একজন আদম ব্যবসায়ী।

সহস্রাইল গ্রামের সৈয়দ ইকরাম আলী বলেন, টাকা নেওয়ার বিষয়টি আমি জানি। এ নিয়ে অনেক সালিশ বৈঠক হয়েছে। ওই সালিশ টাকা দেওয়ার বিভিন্ন তারিখ নেয় কিন্তু টাকা দেয় না। টাকা নেওয়ার বিষয়টি এলাকার অধিকাংশ মানুষ জানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button