জাতীয়শিরোনাম

বিদেশি দূতাবাসে কর্মরত বাংলাদেশিরা এদেশীয় পর্যবেক্ষক: ইসি সচিব

ঢাকার বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক মিশনে কর্মরত বাংলাদেশিদের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ নেই বলে জানিয়েছেন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশি নাগরিকদের এদেশীয় পর্যবেক্ষক হিসেবে এ নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে।
তিনি জানান, কেউ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করলেও তিনি বাংলাদেশি নাগরিক হলে স্থানীয় পর্যবেক্ষক হবেন। এটা হলো আমাদের নির্বাচনি বিধি। তারা আন্তর্জাতিক হিসেবে বিবেচিত হবেন না, ওইসব মিশনকে এ বিষয়টি জানিয়ে ইতোমধ্যে চিঠিও দেয়া হয়েছে।
শুক্রবার (৩১জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ইসির সিনিয়র এসব কথা বলেন।
ইসি সচিব জানান, কেউ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করলেও তিনি বাংলাদেশী নাগরিক হলে স্থানীয় পর্যবেক্ষক হবেন। এটা হলো আমাদের নির্বাচনি বিধি। তারা আন্তর্জাতিক হিসেবে বিবেচিত হবেন না, স্থানীয় হিসেবে হবেন। তাদের সেইভাবে চিঠিও দেয়া হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশীরা কীভাবে আন্তর্জাতিক পর্যবেক্ষক হলো তা জানেন না। আইন মতে, আমাদের দেশে আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা হন তারা কেউ বাংলাদেশি নাগরিক হতে পারেন না। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষককে অবশ্যই বিদেশি হতে হবে। কিন্তু দুঃখজনকভাবে এখানে বিদেশি দূতাবাসগুলো তাদের বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ করেছে এবং আইনের ভঙ্গ হয়েছে।’
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক হতে হলে তাদের মিশনের লোক হতে হবে। বাংলাদেশী নাগরিক মিশনে কর্মরত হলে তারা পর্যবেক্ষক হতে পারবেন। আমরা যাদের অনুমোদন দিয়েছি তারা সবাই পর্যবেক্ষণ করতে পাববেন।’
বাংলাদেশী নাগরিকের বিদেশি পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেয়ার বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নোট ভার্বাল দেয়া হয়েছে বলেও সিইসি জানান। জানা গেছে, বিদেশি ১০টি দূতাবাসের বিভিন্ন পদে কর্মরত ২৮জন বাংলাদেশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে ভোট পর্যবেক্ষণের অনুমতি পেয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক সংস্থা/কূটনৈতিক মিশনের বিদেশি কর্মকর্তা/কর্মচারীকে বিদেশি পর্যবেক্ষক ও স্থানীয়দের স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য করা হবে। তার জন্য দেশি ও বিদেশিদের জন্য আলাদা নীতিমালা অনুযায়ী আবেদন করতে হয়।
কিন্তু ঢাকা সিটির ভোটের ক্ষেত্রে এবার দেশি কর্মীদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছে দূতাবাসগুলো। নির্বাচন কমিশন সেভাবেই তাদের জন্য পরিচয়পত্র ইস্যু করেছে। বিষয়টি ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক একজন নির্বাচন কমিশনার।
তবে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা সাংবাদিকদের বলেছেন, এধরনের নিয়োগে কোনো আইনি বাধা নেই। বিদেশি পর্যবেক্ষক নিয়োগে কমিশনের আইন বা বিধি লঙ্ঘিত হয়নি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও এমনটি করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button