slider

বিজয় দিবস উপলক্ষে দাউদকান্দিতে সাংবাদিকদের প্রীতি ফুটবল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ জাতীয় বিজয় দিবস উপলক্ষে গতকাল বুধবার দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আদর্শ হাইস্কুল মাঠে সাংবাদিকদের এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে ক ও খ গ্রুপ মুখোমুখি হয়, খেলায় খ গ্রুপ ৩-০ গোলে জয়লাভ করে। পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন রকিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার, বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাবেক কৃতি খেলোয়াড় কামরুল হাসান গরীব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button