বিজ্ঞাপনে নতুন জুটি হাসান ও হিমু

বিনোদন ডেস্ক: অভিনেতা ও নির্দেশক হাসান জাহাঙ্গীর এর আগে অভিনেত্রী হোমায়রা হিমুর সঙ্গে খণ্ড নাটক, ধারাবাহিক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। তবে এবারই প্রথম তারা দু’জন একটি বিজ্ঞাপনে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন।
কায়সার আহমেদ’র নির্দেশনায় হাসান ও হিমু রাজধানীর যমুন ফিউচার পার্কে অবিস্থত আল সালান রেস্টুরেন্ট’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
গত মঙ্গলবার দিনব্যাপী বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়। অভিনেত্রী হোমায়রা হিমুর শূটিং-এ কলটাইম ছিলো বিকেল তিনটা। কিন্তু কাজটি তার এতোই ভালো লেগেছিলো যে তিনি কলটাইমের অনেক আগেই শুটিং স্পটে চলে এসে মেকাপ নেবার পাশাপাশি শুটিং দেখছিলেন।
হোমায়রা হিমু বলেন,‘টিভি নাটকেই আমাকে বেশি দেখা যায়। বিজ্ঞাপনে খুব কম কাজ করা হয়। কারন ব্যাটে বলে সবকিছু মিলে না বিধায় কাজ করা হয়ে উঠে না। কিন্তু এই বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ জন্মা নির্মাতা কায়সার আহমেদ’র কাছ থেকে প্রস্তাব পেয়ে। বেশ চমৎকার গল্পের একটি বিজ্ঞাপন এটি।’
হাসান জাহাঙ্গীর বলেন,‘রমজান মাসেই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে দেশের প্রায় সবগুলো চ্যানেলে। তাই যতো দ্রুত সম্ভব কায়সার ভাই বিজ্ঞাপনটির কাজ সম্পন্ন করেছেন। হিমুর সঙ্গে আমার কাজের রসায়নটা বেশ চমৎকার। যে কারণে তাকেই আমার পরামর্শে বিজ্ঞাপনটিতে নেয়া। আমরা দু’জন বেশ আন্তরকিতা নিয়ে কাজটি করেছি। বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে আশা করছি।’
এদিকে ঈদ উপলক্ষ্যে হাসান জাহাঙ্গীর এরইমধ্যে চিত্রনায়িকা পপির সঙ্গে কায়সার আহমেদরই নির্দেশনায় ‘মেন্টাল’ নাটকের কাজ শুরু করেছেন। এতে হাসান জাহাঙ্গীর নাম ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে হিমু নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন। তবে তার এই সময়ে এসে চলচ্চিত্রে কাজ করার আগ্রহ জন্মেছে। ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করতে চান তিনি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত একমাত্র চলচ্চিত্র হচ্ছে ‘আমার বন্ধু রাশেদ’। এতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।




