আন্তর্জাতিক সংবাদ
বিছানায় প্রস্রাব করায় শিশুকে আগুন দিয়ে শাস্তি দিলেন বাবা!

তিন বছরের শিশুটির অপরাধ ছিল সে প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলেছিল। সেই অপরাধের শাস্তি দিতে তার সৎ বাবা তাকে বিবস্ত্র করে জ্বলন্ত আগুনের উপর ধরে। শিশুটি বাঁচার জন্য চিৎকার করতে থাকে। কিন্তু তার সেই চিৎকার বাবার পাশবিক শাস্তিকে নিরস্ত করতে পারেনি।
এই ঘটনা যখন ঘটছে প্রতিবেশী একজন ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ঘটনাটি ঘটেছে প্যারাগুয়ের লিম্পিও শহরে। ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটি চিৎকার করছে, ফের তার বাবা তাকে আগুনের উপর নিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে। বেশ কয়েক বার এ রকম করতে দেখা যায় ওই ব্যক্তিকে। শিশুটির নিম্নাঙ্গ পুড়ে যায়।
প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




