বিনোদন
বিগ বসের মঞ্চেই অনুপ-জসলিনের সম্পর্ক শেষ

অনুপ জালোটা ও জসলিন মাথারুর বিতর্কিত সম্পর্ক ভেঙ্গে গেছে। তাও আবার ‘বিগ বস’-এর মঞ্চেই। সম্পর্কটা ভাঙ্গলেন জসলিন নিজেই। কারণ বুড়ো বয়সী প্রেমিকের জন্য চ্যালেঞ্জ গ্রহণে রাজি নয় তিনি।
বিগ বস হাউজে একটি খেলা ছিল- যেখানে অনুপ জালোটাকে অপহরণ করবে এক প্রতিযোগী দীপিকা কাকর। আর তার মুক্তিপণ হিসেবে জসলিনকে করতে হবে কয়েকটি কাজ। যেমন, নিজের জামা-কাপড় আগুনে জ্বালিয়ে দেওয়া। মেকআপ ধ্বংস করা। মাথার সুন্দর চুলও কেটে ফেলা এসব।
অনুপ ভেবেছিলেন তাকে ছাড়ানোর জন্য এই সবই করতে রাজি হবেন জাসলিন। কিন্তু তেমনটা আর হয়নি। শেষে তাদের সেই জুটি ভেঙ্গে যায়।
এ ঘটনা পর একটি ভিডিও পোস্ট করে অনুপ জালোটা দুঃখ প্রকাশ করেন।



