বিএফইউজের সাবেক সভাপতি মনজরুল আহসান বুলবুলের পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাথে মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ইমন চৌধুরীর সঞ্চালনায় জুবায়ের আল মামুনের সভাপতিত্বে এ পরিচিতি সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের কথা তুলে ধরেন। পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সদস্যদের দক্ষ প্রশিক্ষণ পাবার ক্ষেত্রে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাছে জোর দাবি জানান এ সময় পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি গ্লোবাল টেলিভিশনের রিপোর্টার জুবায়ের আল মামুন, সাধারণ সম্পাদক এখন টিভির রিপোর্টার ইমন চৌধুরী এবং দপ্তর সম্পাদক ভোরের পাতার জেলা প্রতিনিধি মোহাম্মদ নাছির উদ্দিন সহ অনেকেই আলোচনা করেন।
মনজুরুল আহসান বুলবুল বলেন সাংবাদিকতা এক মহান পেশা দক্ষ সাংবাদিক বিনে সাংবাদিকতায় এগিয়ে যাওয়া কঠিন সেজন্য সাংবাদিক ইউনিয়নের সদস্যদের দক্ষ প্রশিক্ষণের ক্ষেত্রে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সব সময়ই পাশে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সংবাদকর্মী গন অনেক দক্ষ বলেই আমার মনে হয় ইতিপূর্বে বেশ কয়েকটি মানববন্ধন করতে ও তাদেরকে দেখা গিয়েছে বলে তিনি প্রশংসা করেন, মুক্তিযুদ্ধ চেতনায় যারা আছি সবাই দিনশেষে একযোগে কাজ করে দক্ষ সাংবাদিক তৈরি করতে হবে এবং আগামী দিনের বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র, পার্লামেন্ট নিউজ সম্পাদক শাকিলা পারভীন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মীর মোহাম্মদ আলী, ইমক্যাব (ইণ্ডিয়ান মিডিয়া করসপানডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ) কোষাধ্যক্ষ আমিনুল হক ভূইয়া, ড্রিম কনসালটেন্সি লিমিটেডের সহকারী পরিচালক কৃষি অর্থনীতিবিদ আশফিয়া নিশা বৃষ্টি সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।




