
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু মোল্যার কবর জিয়ারত করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে খন্দকার নাসিরুল ইসলাম আবু মোল্যার নিজ বাড়ি রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামে তার কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের নিয়ে সকালে নাস্তা করেন। এ সময় উপস্থিত সকলের কাছে ধানের শেষে ভোট চান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, যুবদল নেতা আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বী, যুবদল নেতা সিকদার মিলনসহ স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।




