sliderস্থানিয়

বিএনপি ক্ষমতায় আসলে নদী ভাঙ্গন রোধসহ মডেল আসন করা হবে–এস এ জিন্নাহ কবীর

মো:শাহ আলম, দৌলতপুর(মানিকগঞ্জ): দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সেই সাথে তারেক রহমান প্রদত্ত ৩১ দফাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল ভিত্তি ও হাতিয়ার।‎ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কাঠামো সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায় বিএনপি। তরুণ প্রজন্ম, কৃষক ও দেশের জনগণ এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। এছাড়া বিএনপি ক্ষমতায় আসলে মানিকগঞ্জ-১ আসনের ঘিওর,দৌলতপুর ও শিবালয় উপজেলাকে দেশের আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে । কথা গুলো বলেছেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির।

তিনি ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঁচামরা ও চরকাটারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভায় এলাকাবাসীর উদ্দেশ্য কথা গুলো বলেছেন।

লিফলেট বিতরণ ও প্রচারনা সভায় দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এস এ জিন্নাহ কবীর। 

তারেক রহমানে ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে জনগণের অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়— বিএনপির এই রূপরেখা সেই পরিবর্তনেরই দিকনির্দেশনা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.নুরুল ইসলাম কুন্টু, সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন,

জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক-ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মাণিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম সহ জেলা, উপজেলা,ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ে নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button