রাজনীতি

বিএনপি ঐক্যের নামে সরকার হটানোর ষড়যন্ত্র করছে-কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় ঐক্যের নামে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, অনেকে আজ ঐক্য চাচ্ছেন সেই ঐক্য হতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য এবং দেশের জনগণের ঐক্য।
তিনি আজ শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায়দের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, কৃষকদের মধ্যে কৃষি উপকরণ এবং ছয় কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কৃষি সম্প্রসারণ অথিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতসহ আওয়ামী লীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, অভিন্ন সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবেলায় আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
মন্ত্রী উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ গঠনের জন্য ছাত্রদের প্রতি আহবান জানান।
মন্ত্রী আজ সাম্পতিক ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত, গরীব ও অসহায় তিনশ’ পরিবারের মধ্যে পাঁচশ’ বান্ডিল ঢেউটিন, নগদ ১৫ লাখ টাকা, ২০ জন প্রতিবন্ধীর মধ্যে ২০টি হুইল চেয়ার, পাঁচশ’ কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ এবং ছয় কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে একটি ডায়াবেটিক হাতাপাতালসহ ২১টি প্রকল্প উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button