রাজনীতি

বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যে তারকারা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শোবিজের কয়েকজন তারকা। তাঁদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রুমানা মোর্শেদ কনকচাঁপা, মনির খান এবং চিত্রনায়ক হেলাল খান।
চিত্রনায়ক হেলাল খান মনোনয়নপত্রের ফরম নিয়েছেন সিলেট-৬ আসন থেকে। বেবী নাজনীন মনোনয়ন ফরম কিনেছেন নীলফামারী-৪ আসনের জন্য। রুমানা মোর্শেদ কনকচাঁপা সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের মনোনয়ন ফরম। কন্ঠশিল্পী মনির খান ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
উক্ত তারকারা দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button