sliderরাজনীতিশিরোনাম

বিএনপির মতো আওয়ামী লীগের সমাবেশও ১ দিন পেছাল

পুলিশের আপত্তির কারণে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বাদজুমা নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিরোধী এ দলটির মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনের পূর্বঘোষিত শান্তি সমাবেশও একদিন পিছিয়ে দেয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। তিনি বলেছেন, শুক্রবার পুরনো বাণিজ্যমেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা গেছে- মাঠ প্রস্তুত না থাকায় বৃহস্পতিবারের বদলে শুক্রবার সমাবেশ করবে তারা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটিকে ব্যবহার উপযোগী করার জন্য একদিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।

এর আগে রাত ৯টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত বাণিজ্য মেলার (পুরনো) মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফারাজি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button