
সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জ ৩ আসেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজ খান রিতা ও দলীয় প্রতীক ধনের শীষের প্রচার পত্র নিয়ে ভোটের মাঠে নেমেছে, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের ও হাজীপুর দরবারের পীরজাদা, মোশাররফ হোসেন (চাঁন শাহ্) ।
২৮/০১/২০২৬ তারিখে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ হয়ে গেলো ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন চাঁন শাহ্, তিনি তাঁর বক্তব্যে, কমল মতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,আমি এ-ই স্কুলের ছাত্র ছিলাম, এ-ই স্কুলে লেখাপড়া করেছি, এ-ই স্কুল টা আমার আবেগের জায়গা, এ-ই স্কুলের যে কোনো সমস্যায় আমি এই প্রতিষ্ঠানের পাশে থাকবো, কোনো ছেলে মেয়ে যদি টাকা পয়সা অভাবে লেখা পড়া না করতে পারে আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমি তাঁর লেখা পড়া করার ব্যবস্থা করে দেবো ।
মোশাররফ হোসেন (চাঁন শাহ্) ছাত্র,ছাত্রী,শিক্ষক,অভিভাবক ও দর্শকদের সামনের রেখে তাদের বলেন সামনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনার সকলেই জানেন তো ?
আপনারা যাঁরা শিক্ষার্থী আছে মানিকগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আফরোজ খান রিতা আপার জন্য দোয়া করবেন এবং আপনাদের পরিবারের বাবা, মা, বড় ভাই, বড় বোন,আত্নীয় স্বজন যাঁরা আছে সকলকেই ধানের শীষে ভোট দিতে বলবেন ।




