sliderস্থানিয়

বিএনপির প্রার্থিতা ফিরে পেলেন ফাহিম চৌধুরী

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী)’র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। রবিবার সন্ধ্যায় এই রায় প্রদান করা হয়।

দীর্ঘ আইনি লড়াই শেষে বিএনপি’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধতার 

খবরে নকলা-নালিতাবাড়ীর বিএনপির নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহিম চৌধুরীর নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। রবিবার সন্ধ্যায় এই রায়টি প্রদান করা হয়।

৩ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করা হয়।  ৯ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে ১২ জানুয়ারি শুনানি শেষে তার প্রার্থিতা স্থগিত করা হয়। পরে ১৬ জানুয়ারি পুনরায় শুনানি শেষে আপিলের রায় দেয়ার কথা থাকলেও, সময় স্বল্পতায় ১৮ জানুয়ারি রবিবার রাতে নির্বাচন কমিশনের আপিল বোর্ডের রায়ে তার প্রার্থিতাকে বৈধ হিসেবে গ্রহণ করা হয়। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনি বাধা রইল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button