slider

বিএনপির কার্যালয়ে হামলার প্রতিবাদে বড়াইগ্রাম বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি : নাটোরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।রোববার উপজেলার কয়েন বাজার এলাকায় বড়াইগ্রাম উপজেলা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দল এই কর্মসূচীর আয়োজনে করে । এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ স¤পাদক মোস্তাফিজুর হক বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব শাহীন খলিফা, ছাত্র দলের আহবায়ক জাহিদ হাসান বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন লিটন, নগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজদার রহমান, যুগ্ম সাধারণ স¤পাদক মিল্টন হোসেন প্রমূূখ। এসময় বক্তারা বিএনপি কার্যলয় হামলায় জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবী করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button