রাজনীতিশিরোনাম

বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। পূর্বঘোষণা অনুযায়ী আজ সারা দেশে অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন নেতাকর্মীরা। দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ প্রেসক্লাবের সামেনে অবস্থানরত দলের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নিতে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button