রাজনীতি
বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা রনি।
সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
এর আগে, সকালে গোলাম মাওলা রনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিএনপি থেকে মনোনয়ন পেলে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি।
এর আগে, ফেসবুকের এক স্ট্যাটাসে ভোটে লড়াইয়ের ঘোষণা দেন রনি।
তিনি ফেসবুকে লেখেন, পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামবো। দেখা হবে সবার সঙ্গে এবং দেখা হবে বিজয়ে।
প্রসঙ্গত, এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।




