
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গণতন্ত্রের পথে হাটতে হলে আমাদের সবাই কে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নাই। কোন গরু কোথাকার গরু কোথা থেকে আসছে সেটা দেখার দরকার নাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কেন আমাদের মাটির জন্য এই উপজেলার জন্য কারণ আমরা উপজেলার উন্নতি ও ভালো চাই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া চেয়ারম্যান বাড়ির আঙ্গিনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের কথা ভাবার সময় শেষ এখন আমাদের সন্তানের কথা ভাবতে হবে। আমাদের সন্তানদের কথা যদি ভাবতে হয় তাহলে কি ভাবে একটি মডেল উপজেলা ও গট্টি ইউনিয়ন গড়তে পারি সেইদিকে আমাদের কাজ করতে হবে। সেইদিকে আমাদের কাজ করতে হলে বিএনপি যে ৩১দফা দিয়েছে সেটা সকলের পড়তে হবে। সেই ৩১দফায় বলা আছে কি ভাবে যুবসমাজকে চাকরি দিব কিভাবে ছাত্র সমাজের জন্য শিক্ষার ব্যবস্থা করব। আমরা আমাদের সকল জনগোষ্ঠীর জন্য ছাত্র সেবার নিশ্চিত করবো। অসংখ্য নারী মা-বোনদের পড়াশোনার ব্যবস্থা কি ভাবে হবে। তারা কি ভাবে স্বাস্থ্য সেবা পাবে কিভাবে সুরক্ষিত থাকবে সব কিছু ৩১ দফায় লেখা আছে। ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারের একজন কে দেওয়া হবে। যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে কার্ড টা পরিবারের নারী সদস্য আছে তার নামে হবে এবং প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে সেই কার্ড দিয়ে সব ধরনের সেবা নিতে পারবেন।
তিনি আরও বলেন, আমার বাবা কেএম ওবায়দুর রহমান যখন এমপি মন্ত্রী ছিলেন তখন আপনাদের জন্য করেছেন। যখন কিছুই ছিলেন না তখনও আপনাদের জন্য করার চেষ্টা করেছেন। আল্লাহ যদি আমার তৌফিক দেন তাহলে আমিও আপনাদের জন্য করবো। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগণের ভোটে যদি সংসদে যেতে পারি এখন যা করতে পারছি এর থেকে দুইগুণ তিনগুণ সেবা করতে পারবো। আমরা আপনাদের উন্নয়ন করতে পারবো। সেইজন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন।
সাবেক বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা কামরুল ইসলাম মজনু, ইব্রাহিম মেম্বার, রফিক মাতুব্বর, পাবেল রায়হান, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর প্রমূখ।




