আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বায়ু দূষণের কারণে অসুস্থতা, রাষ্ট্রকে দায়ী করে মা-মেয়ের মামলা

অসুস্থতার কারণে চাকরি ছাড়তে হয়েছে মায়ের, হাপানীতে অসুস্থ হয়ে কাতর হয়ে পড়েছেন মেয়েও। তাই চিকিৎসক তাদের ফ্রান্সের প্যারিস শহর থেকে অপেক্ষাকৃত কম দূষিত শহর অলিন্সে থাকতে বলেছে। চিকিৎসককের পরমর্শে শহর ছেড়ে চলে যেতে হয়েছে এই মা-মেয়েকে।
তাদের অসুস্থতার জন্য বায়ু দূষণকে দায়ী করা হচ্ছে। আর বায়ু দূষণ ঠেকাতে কেন রাষ্ট্র যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেনি- এই অভিযোগ তুলে রাষ্ট্রের বিরুদ্ধে আদালতে মামলাও ঠুকে দিয়েছেন ৫২ বছর বয়েসি সেই মা। প্যারিসের একটি আদালতে বর্তমানে চলছে রাষ্ট্রের বিরুদ্ধে দাখিল হওয়া মামলাটি।
মামলাটি করেছেন ফ্রান্সের এক মা ও মেয়ে। বায়ু দূষণকে ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার ফলে তাদের নিঃশ্বাসের নানা সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ। চিকিৎসা ও অন্যান্য ক্ষতিপূরণ হিসেবে রাষ্ট্রের কাছে ১৬০,০০০ ইউরো দাবি করেছেন।
মা-মেয়ের এই মামলার মতো আরো তিনটি মামলার শুনানিপর্ব শুরু হবে চলতি বছরের জুন মাসে।
বায়ু দূষণের কারণে বিশ্ব জুড়েই ভয়াবহ সব জটিল রোগে ভুগছেন মানুষ। প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। পাবলিক হেলথ ফ্রান্স এজেন্সি’র মতে, প্রতি বছরে ফ্রান্সে বায়ু দূষণজনিত রোগের কারণে ৪৮,০০০ জন মারা যান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের মানুষ মাত্রাতিরিক্ত বায়ুদূষণের ভেতরে বসবাস করে। বায়ুদূষণে মৃত্যুর হারের দিক থেকে বাংলাদেশের স্থান পঞ্চম।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণবিষয়ক সংস্থা ইপিএর প্রতিবেদনে বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button