প্রবাসশিরোনাম

বাড়িতে টাকা পাঠাতে গিয়ে মালয়েশিয়ায় খুন হলেন বাপ্পি

মালয়েশিয়া থেকে বাড়ি টাকা পাঠাবেন বলে বন্ধুকে নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন মোহাম্মদ বাপ্পি। হঠাৎ বাইক থেকে আক্রমণ করে ছিনতাইকারী। মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা রক্ষা করতে বাপ্পি দৌড় দিতে গিয়ে পড়ে যান খাদে। সেখানেই চলে যায় প্রাণটা।
মালয়েশিয়ার গণমাধ্যম মালয় মেইল জানিয়েছে, ৩৯ বছর বয়সী বাপ্পি রবিবার এভাবে প্রাণ হারিয়েছেন বুকিত মেরতাজম শহরে। পথচারীরা যাওয়ার সময় তাকে খাদে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
সেবারং পেরেই টেঙা জেলা পুলিশের এসিপি শফি আবদ সামাদ জানিয়েছেন, বাইকে থাকা ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে ভুক্তভোগী ব্যক্তি লাফ দিয়েছিলেন। তার সঙ্গে আরেক বাংলাদেশি ছিলেন। ৩২ বছর বয়সী ওই ব্যক্তি মারা না গেলও মাথায় আঘাত পেয়েছেন।
‘দুই বাংলাদেশি তামান নাগাসারিতে কর্মজীবী হোস্টেলে থাকতেন। বাড়ি টাকা পাঠানোর উদ্দেশ্যে তারা ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় বন্ধুর মাথায় পেছন থেকে আঘাত করা হলে বাপ্পি দৌড় দেন।’
শফি আবদ সামাদ বলেন, ‘ভুক্তভোগী রেলওয়ে স্টেশনের বেড়া পার হওয়ার চেষ্টায় লাফ দেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে খাদে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেলে মৃত্যু হয়।’
নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। দেশ রূপান্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button