slider

বাস চাপায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ঝাউতলা এলাকায় বাস চাপায় নিহত ৭ পরিবারকে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহায়তা করল পিরোজপুর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। নিহত প্রত‍্যেক পরিবারকে নগদ ৫০,০০০ টাকা করে সহায়তা প্রদান করেন। এ সময় নিহত পরিবারের লোকজনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ‍্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। তিনি আলোচনায় বলেন জামায়াতে ইসলামী সব সময় আল্লাহর দ্বীন কায়েমে আন্দোলন করে যাচ্ছে, সাথে মহা মানব হযরত মোহাম্মদ সঃ এর সমাজ পরিচালনা করার কাজকে অনুকরন করে সমাজের অসহায় মানুষের পাশে থাকছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সূযোগ‍্য ছেলে জনাব শামীম সাঈদী, জেলা জামায়াতের আমীর জনাব তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আঃ রব, জেলা জামায়াতের সেক্রেটারি জনাব জহিরুল ইসলাম, ছাএ শিবিরের জেলা সভাপতি অহিদুল ইসলাম মাজ, ছাএ শিবিরের জেলা সেক্রেটারি মেহেদী হাসান ও স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় অনেক গন‍্যমান‍্য উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button