দূর্ঘটনাশিরোনাম

বাস চাপায় আবারো স্কুলছাত্র নিহত, মিরপুরে অবরোধ

মিরপুর পল্লবীর নাহার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির প্রজাপতি বাসের চাপায় নিহত হয় শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায়। এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নিয়েছে একাডেমির শিক্ষার্থীরা।
এসময় প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান লিখে সড়ক অবরোধ করে।
ইসিবিতে কর্মরত ট্রাফিকের সার্জেন্ট অনিত্য কুমার বলেন, শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। যানবাহন চলতে দিচ্ছে না। আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button