বাসন্তী উৎসব ও সাংস্কৃতিক সন্ধায় নারীবান্ধব বহুত্ববাদী সমাজ গড়ার ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :’নারীবান্ধব বহুত্ববাদী সাংস্কৃতিক সমাজ চাই’ বসন্তে বাসন্তী ফুল! কাননে কুসুম!কতই সুন্দর শোভা!
আজ মানিকগঞ্জ সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া জগদীশ মালো বাসভবনে মঞ্জুশ্রী বিদ্যা নিকেতন ও খেলাঘর আসর এর যৌথ আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় বিকেল ৪.০০ ঘটিকা থেকে রাত ৯.০০ ঘটিকা পর্যন্ত বাসন্তী উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ,শিশু কিশোরদের আবৃত্তি, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিষয়ভিত্তিক গান পরিবেশন হয়।
বিভিন্ন পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মঞ্জুশ্রী মালো এর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খেলাঘর আসর এর জেলা সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর পৌরসভার সুযোগ্য মেয়র পীরে কামেল আবু নঈম মো.বাশার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো.আতাউর রহমান মাস্টার,কবি সত্যরঞ্জণ সাহা,জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা পরিমল অধিকারী, শিল্পী আবুল হোসেন প্রমুখ।
বক্তারা বাসন্তী উৎসবে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের আবৃত্তি ও গানের প্রশংসা করেন। তারা বলেন মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা বাস্তবায়ন করতে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই। ঘরে ঘরে সাংস্কৃতিক ও প্রগতিশীল চর্চা বৃদ্ধি করতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে। এভাবে নারীবান্ধব বহুত্ববাদী সমাজ বিনির্মানের পথ আরো সুগম হবে। এই ধরনের কর্মসূচির সংখ্যা আরো বৃদ্ধি করতে প্রগতিশীল গণতান্ত্রিক চিন্তার সকল মানুষের সহযোগিতার হাতকে শক্তিশালী ও প্রসারিত করতে হবে।



