slider

বাল্য বিবাহের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার সাংবাদিক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বাল্য বিবাহের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন মহসিন মোল্লা (৪৭) নামের এক সাংবাদিক।
তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত আছেন। গত ০৮ আগষ্ট সোমবার সন্ধায় কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় এঘটনা ঘটে।
আহত মহসিন মোল্লা সাংবাদিকদের বলেন, বাল্য বিবাহের তথ্য সংগ্রহ করতে গেলে পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে লিয়াকত আলী নামের এক ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।এতে প্রতিবাদ করায় লিয়াকত আলীর নেতৃত্বে নাবির হোসেন,আফজাল মুন্সি,জসিম মুন্সি, মিরাজ মুন্সি,জাকির হোসেন,আব্দুল হাই,আলমাছ মুন্সি,আবুল কালাম,আঃরাজ্জাক শেখ সহ অজ্ঞাত আরও ৮/১০ জন ব্যক্তি মহসিন ও সহকর্মী সাহাজদ্দিন সরকারকে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় মহসিনের পত্রিকার আইডি কার্ড ও ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সহায়তায় মহসিনকে উদ্ধার করে কালিয়াকৈর থানা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে সাংবাদিক মহসিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button