slider

বালিয়াডাঙ্গীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইলিয়াস আলী ওরফে নিরব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ২২ সেপ্টেম্বর শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম। এর আগে রাত ৩ টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে পুলিশ। আটককৃত ইলিয়াস আলী ওরফে নিরব ঐ গ্রামের আব্দুল খালেকের ছেলে। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩ টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের ইলিয়াস আলী ওরফে নিরবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button