বিনোদন

বালির বিয়েতে ঝড় তুললেন নেহা কক্কর

 ইন্দোনেশিয়ার বালিতে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছেন অমৃত পাঞ্জাবি, যিনি প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু রাখি পাঞ্জাবির ছেলে। সেই অনুষ্ঠান যেন ছিল তারকার মেলা। নেচে গেয়ে ঝড় তুলেছেন বলিউডের গানের সুপারস্টার নেহা কক্করও। সেই ভিডিও ঝড় তুলেছে অন্তর্জালে।

শুধু কি নেহা, ক্যাটরিনা কাইফ, নোরা ফাতেহিও নেচেছেন সেই বিয়ের অনুষ্ঠানে। তাঁদের নাচগানও অন্তর্জালবাসীর মন কেড়েছে।

হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করেন সংগীতশিল্পী নেহা। তিনি ‘বোলো তারা তারা’, ‘তারে গিন গিন’ ও ‘দিলবার’ গান পরিবেশন করেন। ‘দিলবার’ গানে শুধু কণ্ঠ দেননি, নেচেছেনও। সেই ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

#nehakakar rocks at the wedding ❤ #thesambawedding #bigfatindianwedding #destinationwedding #amritpunjabi #sanjanahiranandani #rakheepunjabi #rampunjabi @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on 

নৃতশিল্পী নোরা ফাতেহি ‘লায়লা ম্যায় ল্যায়লা’ গানে নেচে মঞ্চ কাঁপান। পিংক টপ করে বেলি ড্যান্স করেন নোরা। শাহরুখ খানের ‘রাইস’ ছবিতে এ গানের রিমেক ভার্সনে নাচেন সানি লিওন। ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘কুরবানি’ ছবিতে প্রথম এ গানটি প্রকাশিত হয়েছিল, নেচেছিলেন জিনাত আমান।

#norafatehi last evening at the wedding bash #thesambawedding #bigfatindianwedding #destinationwedding #amritpunjabi #sanjanahiranandani #rakheepunjabi #rampunjabi @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on 

বিয়েতে অন্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর, তাঁদের ছোট মেয়ে খুশি কাপুর, অভিনেতা সঞ্জয় কাপুর, তাঁর স্ত্রী মাহিপ কাপুর ও কন্যা শানায়া কাপুর। অভিনেত্রী কুবরা সাইতও উপস্থিত ছিলেন রাজকীয় আয়োজনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button