Uncategorized

বার্সার সাথে মেসির আজীবন চুক্তি!

বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ বলেছেন, বার্সেলোনার সঙ্গে ‘আজীবন চুক্তি’ করার সুযোগ রয়েছে লিওনেল মেসির। এখন বিষয়টি এই ফুটবল সুপার স্টারের ইচ্ছার ওপর নির্ভরশীল। তিনি ক্লাবটিতে যত দিন থাকতে চাইবেন তত দিনই থাকতে পারবেন।
২০১৮ সালের জুন মাসে মেসির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। বার্সার এই তারকা ফুটবলারের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হতে মুখিয়ে আছেন বার্তোমেউ। অচিরেই ২৯ বছর বয়সী এই ফুটবল সুপার স্টারের সঙ্গে চুক্তিবিষয়ক আলোচনা শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, তবে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য পুরোপুরি স্বাধীনতা পাচ্ছেন মেসি।
ইএসপিএন এফসিকে বার্তোমেউ বলেন, ‘যত দিন চাইবেন তত দিনই মেসি বার্সেলোনায় থাকতে পারবেন। ফুটবল ইতিহাসের সেরা মেসি, যিনি আমাদের হয়ে খেলে যাচ্ছেন। ফুটবলের জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ। ভক্তদের কাছে এবং ফুটবলের জন্যও তিনি খুবই গুরুত্বপূর্ণ।’
বার্সা সভাপতি বলেন, ‘আগামী মাসে অবশ্যই আমরা তার সঙ্গে আলোচনায় বসব। তিনি নিজেও জানেন যে, তার কাছে আজীবনের চুক্তি সুযোগ রয়েছে। তার ক্ষেত্রে এখানে কোনো সীমা নেই। এটা মেসিই নির্ধারণ করবেন এবং এই মুহূর্তে তার বয়স ২৯ বছর। প্রতিভাবান, উচ্চাকাক্ষী এবং আরো অনেক বছর খেলা চালিয়ে যাওয়ার মতো নিখুঁত অবস্থাতেই আছেন তিনি। মেসি যে বার্সেলোনার হয়েই খেলা চালিয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। এখন আগামী মাসে তা (নতুন চুক্তি) সম্পন্ন করার কথা ভাবছি আমরা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button