উপমহাদেশশিরোনাম

বারাণসীতে উড়ালপুল ভেঙে মৃত অন্তত ১২, আহত বহু

নির্মীয়মাণ উড়ালপুলের একাংশ ভেঙে বারাণসীতে মৃত্যু হল অন্তত ১২ জনের। ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন জনা পঞ্চাশেক। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধারকাজ কেমন চলছে, তা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন প্রধানমন্ত্রী মোদী। ও দিকে, উদ্ধারকাজ তদারকির জন্য উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও মন্ত্রী নীলকান্ত তিওয়ারিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় বারাণসী ক্যান্টনমেন্ট এলাকায় একটি নির্মীয়মাণ উড়ালপুলের দু’টি পিলার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় উড়ালপুলের নীচে কাজ করছিলেন বহু শ্রমিক। তাঁরা ভেঙে পড়া পিলারের তলায় চাপা পড়ে যান। সেখানে একাধিক গাড়িও পার্ক করা ছিল। সেগুলিও গুঁড়িয়ে যায়। আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button