বারপাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়ে সংরক্ষিত প্রতিনিধি হলেন সিদ্দিকা আক্তার মনি
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : শনিবার দাউদকান্দি উপজেলার বারপাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। এতে সংরক্ষিত মহিলা প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন সদালাপী মিষ্টভাষী ও সফল সংগঠক সিদ্দিকা আক্তার মনি। তিনি বিশিষ্ট সমাজ সেবক গৌরীপুর মোড় নিউ মডেল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ডাইরেক্টর সেলিম জাভেদ এর সহধর্মিণী। শিক্ষাঙ্গনের উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সিদ্দিকা আক্তার মনি সর্বাত্মক চেষ্টা করে যাবেন বলে নিশ্চিত করেন। উল্লেখ্য সিদ্দিকা আক্তার মনির ভাই ভিপি মাসুম রেজা মিন্টু গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি এবং তাঁর চাচা সাবেক সফল চেয়ারম্যান আবুল হাশেম গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি। ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরাসরি ভোটের জন্য পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এর মধ্যে চারজন নির্বাচিত হন। তাঁরা হলেন, বশির আলী মিয়াজি ১৯১ভোট প্রথম ,আব্দুল হামিদ ১৪৩ ভোট দ্বিতীয়, মোঃ নুরে আলম ১৪১ ভোট তৃতীয় ও হারুনুর রশিদ ১০০ ভোটে চতুর্থ। সংরক্ষিত মহিলা প্রতিনিধি নির্বাচিত হন সিদ্দিকা আক্তার মনি, শিক্ষক প্রতিনিধিরা হলেন আব্দুল মান্নান, আবুল হাসেম ও পারুল আক্তার। পদাধিকার বলে সদস্য সচিব হলেন স্কুলের সুযোগ্য ভারপাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাশার। দাতা সদস্য নির্বাচিত হন অধ্যাপক আলতাফুন্নেছা (মায়া) প্রতিষ্ঠাতা হলেন, মোহাম্মদ খান। ৩২২ ভোটের মধ্যে ২৭২ ভোট প্রদান করেন ভোটারগন এর মধ্যে ২ ভোট বাতিল বলে ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম।



