বান্দরবান সদর পৌর ও রুমা উপজেলা রেড জোন ঘোষণা

বান্দরবান প্রতিনিধি : করোনাভাইরাস আক্রান্ত বাড়তে থাকায় বান্দরবান সদর উপজেলা পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ ৯জুন মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেনের ফেইবুক ফেইজে স্টাস্টাসে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি তার নিজ ফেসবুক পেইজে জানান, আগামীকাল বুধবার বেলা ১২ ঘটিকার সময় এই সব এলাকাগুলো রেড জোন কার্যকর করার জন্য লাডাউন করা হযেছে। তিনি জানান আগামীকাল (১০ জুন) দুপুর ১২ টার আগেই প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।এবং লকডাউন চলাকালীন কেউ রেড জোনে কেউ ঢুকতে বা রেড জোন হতে বের হতে পারবেনা।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লক ডাউন কার্যকর থাকবে।
তিনি আরো জানান, রেড জোন ঘোষিত এলাকায় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবেনা। তবে প্রশাসন পুলিশ সেনাবাহিনী চিকিৎসক স্বাস্থ্যকর্মী মানবিক সহায়তা / ত্রান কার্যক্রম বাস্তবায়ন জরুরি ঔষধ চিকিৎসা উপকরণ এবং কৃষি উপকরণ ও পন্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।
উল্লেখ্য, (৮ জুন) নতুন করে বান্দরবানে লুম্বিনি গার্মেন্টস পােশাক শ্রমিক’সহ ১৪ জন দেহে করােনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করােনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়ালাে ৬৩ জনে।




