বান্দরবানে লুম্বিনী গার্মেন্টস লকডাউন, ৫৪১ শ্রমিক হোম কোয়ারান্টাইনে

বান্দরবান প্রতিনিধি : এক পোশাক শ্রমিকের শরীরে করোনা সনাক্ত হওয়ায় বান্দরবানের মেঘলা এলাকায় অবস্থিত লুম্বিনী গার্মেন্টস লকডাউন করা হয়েছে।
সোমবার রাতে ১০টার দিকে স্থানীয় প্রশাসন কারখানাটি লকডাউন ঘোষণা করে।
অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, লুম্বিনী লিমিটেডের একজন পোশাক শ্রমিক করোনা পজিটিভ হওয়ায় কারখানাটি লকডাউন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কারখানাটির ৫৪১ জন শ্রমিকের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
কারখানাটির আশপাশে বেশ কয়েকটি সহ খাবারের দোকানও লকডাউন করা হয়েছে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
সিভিল সার্জন ডা. অংসুইপ্রু কারখানার ওই শ্রমিকের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন।
লুম্বিনী লিমিটেডের শ্রমিকরা বান্দরবান পৌরসভার ৯টি ওয়াড় ও আশপাশের বিভিন্ন এলাকায় বসবাস করেন। এই খবরে পুরো বান্দরবান সদরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




