বানিয়াজুরী ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনাযতনে উন্মুক্ত এ বাজেট উপস্থাপন করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের সচিব রাশিদুর রহমান ।
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি অতিথি ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান, বানিয়াজুরী গণতন্ত্র পাঠাগারের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আহমেদ ইকবাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান বাবু, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, নাট্য পরিচালক গিনি আলম, বানিয়াজুরি ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, বানিয়াজুরী ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি খন্দকার মোফাজ্জল আলী, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আতাউর রহমান তোহা লাল প্রমুখ।
যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন খাতকে গুরুত্ব দিয়ে ১কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকার এই বাজেট ঘোষনা করা হয়।
এর আগে ইউনিয়ন পরিষদের সামনে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করা হয়।




