বিনোদন

বাথরুমে মিললো তেলেগু অভিনেত্রী শ্রাবণীর মরদেহ

একের পর এক আত্মহত্যার খবর। এবার আত্মহত্যা করলেন জনপ্রিয় তেলেগু অভিনেত্রী শ্রাবণী। বুধবার (৯ সেপ্টেম্বর) হায়দরাবাদের নিজ বাড়ির বাথরুম থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।
জানা গেছে, অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
হঠাৎ কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী, এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে পরিবার সূত্রে জানা গেছে, হেনস্তা ও ব্ল্যাকমেলের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবণী।
সম্প্রতি টিকটকে নতুন বন্ধুত্ব হয় দেবরাজ রেড্ডি নামের এক ব্যক্তির সঙ্গে। ওই ব্যক্তিই শ্রাবণীকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। পরিবারের দাবি, দেবরাজের জন্যই শ্রাবণী এই কাজ করেছে। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে দেবরাজের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।
জানা গেছে, তেলেগু অভিনেত্রী শ্রাবণীকে দীর্ঘদিন ধরে হেনস্তা করছিল দেবরাজ। তারপর থেকেই ক্রমাগত ফোন হুমকি পেতে শুরু করেন অভিনেত্রী। এমনকী গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেন দেবরাজ। ছবি ডিলিট করার জন্য টাকাও দাবি করেন ওই ব্যক্তি।
গত ২২ জুন পুলিশে অভিযোগ দায়ের করেন শ্রাবণী। পুলিশকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি নিজের কাজ করে যান। অভিনেত্রীর সম্মানহানির হুমকিও দেয় দেবরাজ। ধারণা করা হচ্ছে, রাগে অপমানে আর সহ্য করতে না পেরে মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন শ্রাবণী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button