বিনোদন

বাণীর সঙ্গে প্রিয়াঙ্কার নাচের ভিডিও ভাইরাল 

‌‘দ্য স্কাই ইস পিঙ্ক’ মুক্তি পাওয়ার পর বিদেশে পাড়ি দেন তিনি। লস এঞ্জেলসে গিয়ে স্বামী নিক এবং জোনাস পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের মুম্বাইতে ফিরে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাইতে ফেরার পর শুক্রবার (২২ নভেম্বর) বন্ধুদের সঙ্গে রাতভর পার্টি করেন প্রিয়াঙ্কা।

বলিউডের সেই পার্টিতে প্রিয়াঙ্কার সঙ্গে হাজির হন আয়ুষ্মান খুরানা, তাহিরা কাশ্যপ, বাণী কাপুর, ক্যাটরিনা কাইফরা। পার্টিতে হাজির হয়ে ঘুঙরুর তালে নাচতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া এবং বাণী কাপুরকে।

হৃত্বিক রোশন, টাইগার শ্রফ এবং বাণী কাপুরের সিনেমা ‘ওয়ার’র সুরে যখন প্রিয়াঙ্কা নাচতে শুরু করেন তখন তাকে সঙ্গ দিতে শুরু করেন বাণী কাপুরও। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কা এবং বাণীর নাচের ভিডিও শেয়ার করে পিগির ফ্যান ক্লাব।

‘দ্য স্কাই ইস পিঙ্ক’র পর প্রিয়াঙ্কা চোপড়ার হাতে অন্য কোনও সিনেমা রয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: বাণীর সঙ্গে প্রিয়াঙ্কার নাচের ভিডিও ভাইরাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button