অর্থনৈতিক সংবাদশিরোনাম

বাণিজ্য মেলায় ফ্রুটিকার স্টলে আগুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন লেগে পুড়ে গেছে কোমল পানীয় ব্র্যান্ড ‘ফ্রুটিকা’র স্টল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের পর এদিনের জন্য বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খান জানান, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে নামে একটি স্টলে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে আগুনে স্টলটির উপরের অংশ এবং ভেতরের কাঠামো পুড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মেলার প্রধান ফটকের পূর্ব দিকে ফ্রুটিকার স্টলের সৌন্দর্যবর্ধনের জন্য স্টলের উপরভাগে একটি বোতল সদৃশ কাঠমো তৈরি করা হয়েছিল।
আগুন লাগার পরপরই মেলা কর্তৃপক্ষ মাইকে বৃহস্পতিবার মেলার কার্যক্রম বন্ধ ঘোষলা করে মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের চলে যাওয়ার অনুরোধ জানান।
ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button