রাজনীতিশিরোনাম

বাজেট করোনা সংকটকে সম্ভাবনায় রূপদানের প্রত্যাশার দলিল: কাদের

এবারের বাজেটকে করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনার রূপদানের বাস্তব-সম্মত প্রত্যাশার দলিল বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। বৃহস্পতিবার সংসদে বাজেট পেশের পর সংসদ ভবন এলাকায় অবস্থিত সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক মহামারির মধ্যে উপস্থাপিত এ বাজেট ভিন্ন বাস্তবতায় ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট বিদ্যমান সংকটকে সম্ভাবনার রূপদানের বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।
মন্ত্রী বলেন, জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখার শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালি ফসল এ বাজেট।
ওবায়দুল কাদের বলেন, উপস্থাপিত বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা, এটি একটি জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল।
ওবায়দুল কাদের এ সময় বিএনপির বাজেট প্রতিক্রিয়াকে আগেভাগে তৈরি করা, মনগড়া ও গতানুগতিক পুরোনো গল্প বলে মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button