বিবিধশিরোনাম

বাঘের ভয়ে ‘হার্ট অ্যাটাকে’ ১২ বানরের মৃত্যু

বাঘের ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেল ১২টি বানর। অবাককর হলেও ঘটনাটি সত্যিই ঘটেছে ভারতের একটি জঙ্গলে। ডেইলি মেইল, মিররসহ বেশিকিছু আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
খবরে বলা হয়, স্থানীয় এলাকাবাসী এতগুলো বানরের মৃত্যু দেখে প্রথমে বিস্মিত হন। পরে পশু চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন একই সময়ে হার্ট অ্যাটাকে বানরগুলোর মৃত্যু হয়েছে। তবে প্রথমে সন্দেহ করা হয়েছিল হয় তো বিষ প্রয়োগ করে বানরগুলোকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পরে ময়নাতদন্ত উঠে আসে বানরগুলোর মৃত্যুর প্রকৃত ঘটনা।
ভারতের উত্তর প্রদেশের কোতয়ালি মোহাম্মদ এলাকার পশুচিকিৎসকরা বানরগুলোর ময়নাতদন্ত করেন। চিকিৎসক সঞ্জীব কুমার বলেন, ময়নাতদন্তে এটা নিশ্চিত হওয়া গেছে যে কার্ডিয়াক অ্যারেস্টেই বানরগুলোর মৃত্যু হয়েছে। হতে পারে বাঘের হুংকারে আতঙ্কিত হয়ে বানরগুলো মারা যায়।
গত সোমবার বনবিভাগের কর্মীরা বানরগুলোর মরদেহ উদ্ধার করে। পরে একটি ভিডিওতে দেখা যায়, বন বিভাগের কর্মীরা বানরগুলোর মরদেহ একটি পলিথিন ব্যাগে ভরছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই এলাকায় প্রায় বাঘ দেখা যায় এবং বানরগুলোর যে সময়ে মৃত্যু হয়েছে তখন অনেকে বাঘের গর্জনও শুনছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button