বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন শেষদিনে ৩৪ পার্থীর মনোনয়ন পত্র জমা
বাঘাইছড়ি প্রতিনিধি : আগামী ১৫ জুন রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভায় প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে ০৩ জন, সাধারণ কাউন্সিলর পার্থী ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা রির্টারিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।
মঙ্গলবার (১৭ মে ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা যায় বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডে মেয়র পদে ০৩ জন
মনোনয়ন জমা দেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত মেয়র প্রার্থী মোঃ জমির হোসেন, সতন্ত্র পদে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত সতন্ত্র পদে মোঃ রহমত উল্লাহ খাজা মনোনয়ন পত্র জমা দেন।
এই পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার, নারী ভোটার ৫৩৫১ জন, হিজড়া ভোটার নেই। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। মোট ভোট কেন্দ্র ০৯ টি, মোট ভোট কক্ষ ৩৮ টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ০৫ টি বলে জানা যায়।




