বাঘাইছড়ি থেকে নিখোঁজের ১৯ দিন পর প্রযুক্তির সহায়তায় কলেজ ছাত্রী এপি চাকমা উদ্ধার

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি তুলাবান এলাকা থেকে নিখোঁজ কাচালং সরকারি কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্রী এপি চাকমা(১৬) কে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পিবিআই এর সহায়তায় ১৯ দিন পর চট্টগ্রাম খুলশি থেকে উদ্ধার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর নিখোঁজের পর গত ৭ তারিখ কলেজ ছাত্রীর মা নিতা চাকমা বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডাইরি করেন, সেখানে তিনি উল্লেখ করেন তার মেয়ে কম্পিউটার শিখতে বের হয়ে নিখোঁজ হয়েছে, পরে বাঘাইছড়ি থানার এসআই ইমতিয়াজ মাহমুদ চট্রগ্রাম পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমার সাথে যোগাযোগ করে তথ্য প্রযুক্তির সহায়তায় ২১ তারিখ গভীর রাতে এক বান্ধবীর বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে। পরে এপি চাকমা পুলিশকে জানায় সে তার মায়ের সাথে অভিমান করে বাড়ি ছাড়ে, পরে বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন বিষয়টি শিকার করে বলেন আমরা ২২ তারিখ সকালে মেয়েটিকে উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমার মাধ্যমে সস্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।




