Uncategorized

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে সশস্ত্র আনসার মোতায়ন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারী বাস ভবনে ৪ জন সস্ত্র আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার বিকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখাযায় ৪ জন সস্ত্র আনসার সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুর সরকারী বাসভবনে নিঃছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে ৪ আনসার সদস্য। এসময় কথাহয় উপজেলা আনসার কমান্ডার আবুল বাশারের সাথে তিনি জানান সরকারী নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় বাঘাইছড়িতেও একই নিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের নিরাপত্তার জন্য আনসার মোতায়ন করা হয়েছে দিন ও রাতের পুরো সময়ই পালা করে পাহাড়ায় থাকবেন এসব আনসার সদস্যগণ। আগামী ৩ বছরের জন্য তাদের সিসি দেয়া হয়েছে তারা সর্বাক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button