Uncategorized

বাঘাইছড়ি উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম যোগদান করেছেন তিনি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুর স্থলাভিসিক্ত হলেন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু চট্রগ্রাম লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। ৫ অক্টোবর রবিবার সকালে বাঘাইছড়ি নিজ কর্মস্থলে যোগদান করেছেন নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। তিনি নারায়নগঞ্জের আড়াইহাজার থানার মোঃ খোরশেদ আলমের সুযোগ্য পুত্র। কার্যালয়ে বসেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক সৌজন্য মত বিনিময় সভায় মিলিত হন।
সভায় উভয়ের মধ্যে সৌজন্য মূলক মত বিনিময় হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, প্রেস ক্লাব সভাপতি দিলিপ কুমার দাশ, আওয়ামীলীগ নেতা মোঃ আলী হোসেন,হাজী আঃ শুক্কুর মিয়া, আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ালীগ নেতা মনসুর আলী, রুপকারী ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমা,যুবলীগ নেতা জগৎ দাশ ও স্থানীয় কাউন্সিলরগণ সহ সাংবাদিক ওমর ফারুক সুমন ও আবু নাছের উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে তিনি সড়ক ও জনপথ বিভাগের সেতু মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button