Uncategorized
বাঘাইছড়ির ইমাম পাড়া জামে মসজিদে পৌর কাউন্সিলরের জেনেরেটর প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিহত্তর মুসলিম ব্লক ইমাম পাড়া জামে মসজিদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধে পেতে ৪১ হাজার টাকা ব্যায়ে ৩৬ ওয়াডের একটি অত্যাধুনিক জেনেরেটর প্রদান করেছেন বাঘাইছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন সরকার। ৫ ফেব্রুয়ারী শুক্রবার জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্ররিচালনা কমিটির সদস্যদের হাতে জেনেরেটরটি তুলে দেন কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন সরকার। এসময় মসজিদের ইমাম মাওলানা মোঃ আরিফুল ইসলাম, মসজিদ প্ররিচালনা কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, ৩ নং ওয়াডের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্নানসহ পরিচালনা কমিটির সকল সদস্য ও মুসুল্লিগন উপস্থিত ছিলেন। জেনেরেটর হস্তান্তর শেষে সকলের উপস্থিতিতে মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা মোঃ আরিফুল ইসলাম, পরে সকলের মাঝে মিষ্টি ও ফল বিতরন করা হয়।




