Uncategorized

বাঘাইছড়িতে ২১শে আগষ্ট স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি : ২০০৪ সালের ২১শে আগষ্ট নারকীয়, জঘন্য ও বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও হামলায় নিহত এবং আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলা আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সহ সভাপতি আবদুল শুক্কুর মিয়া, বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সহ সভাপতি দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক জগৎ দাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সনি দেব, কাচালং সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন অর রশিদ, বাঘাইছড়ি পৌর ছাত্রলীগের আহবায়ক মোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ২০০৪ সালের নারকীয় জগন্য ও বর্বরোচিত গ্রেনেড হামলার দায়ে বিএনপি জামাতকে এবং তারেক রহমান খালেদা জিয়া সহ জড়িতদের বাংলার মাটিতে সর্বচ্চ্য শাস্তির দাবী করেন। আলোচনা নিহত ও আহতদের স্মরণে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button