Uncategorized
বাঘাইছড়িতে হতদরিদ্র দুঃস্থ পরিবারের মাঝে বিজিবির কম্বল বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শতাধিক হতদরিদ্র দুঃস্থ পাহাড়ি ও বাঙ্গালী পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ২২ ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় প্রশিক্ষণ টিলা বর্ডার গার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি পরিচালিত উপ-শাখা সীপক্স মারিশ্যার সভানেত্রীর পক্ষে পশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার নাছির উদ্দীন এসব কম্বল বিতরণ করেন। এসময় বিজিবির বিভিন্ন পদমর্যাদার জেসিওগন উপস্থিত ছিলেন। বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়েছে।




