slider
বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশনের ঈদ উপহার

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অর্ধশতাধিক হতদরিদ্র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে সেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন। ২১ এপ্রিল শুক্রবার বিকেলে এই সংগঠনের পক্ষে ঘরে ঘরে গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সদস্য আবদুল গাফফার সুবেল। এসময় ছাত্র নেতা সুবেল বলেন মানুষের জন্য ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনের কাজেই হচ্ছে সমাজের অসহায় বঞ্চিত নিপিড়ীত মানুষের অধিকার নিশ্চিত করা। আর এই লক্ষ নিয়েই আমরা মাঠে কাজ করছি তারই ধারাবাহিকতায় বাঘাইছড়ির বিভিন্ন জায়গার অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।




