slider

বাঘাইছড়িতে বিজিবির ঢেউটিন ও নগদ অর্থ বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ১২ এপ্রিল দুপুরে বিজিবি মারিশ্যা জোন সদরে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া(পিএসসি, আর্টিলারী) এসময় প্রতিজনকে নগদ ৫ হাজার টাকা ও দুই বান্ডিল টিন প্রদান করা হয়। বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মারিশ্যা জোন কমান্ডার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button