slider

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পাচ্ছে ৯০ টি পরিবার

বাঘাইছড়ি প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দুই শতক জমি সহ নতুন ঘর পাচ্ছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৯০ টি অসহায় পরিবার। ২৪ এপ্রিল রবিবার সকাল দশ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন ইতোমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বাঘাইছড়ি উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯০ টি ঘর তৈরির কাজ সম্পুর্ন করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ঘরের জন্য ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যায় হয়েছে। এছাড়াও প্রতিটি ঘরের সাথে বিশুদ্ধ পানির ব্যাবস্থার জন্য একটি করে গভীর নলকূপ, এক হাজার লিটার টাংকি, সাবমার্সেবল পাম্প, বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, বাড়িতে যাওয়ার সড়ক তৈরির পাশাপাশি সাবলম্ভি হওয়ার জন্য বিনা সুধে লোনের ব্যাবস্থাও রয়েছে। আগামী ২৬ এপ্রিল সকাল ১১ ঘটিকায় মানময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের শুভ উদ্বোধন করবেন এবং উপকার ভোগী পরিবারের মাঝে হস্তান্তর করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বাঘাইছড়িতে তিন ধাপে এরই মধ্যে ২৫০ টি পরিবার এমন নতুন ঘর পেয়েছেন। আগামীতেও ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর তৈরির তালিকা তৈরি কাজ চলমান রয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button