slider

বাঘাইছড়িতে নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘাইছড়ি প্রতিনিধি : নবীনের চেতনা হোক অধিকারের প্রত্যয়ে আন্দোলনের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে নবীন ছাত্র-ছাত্রীদের বরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ বাঘাইছড়ি শাখা। ১৫ মার্চ বুধবার সকাল ১১ ঘটিকায় বাঘাইছড়ি সারোয়াতলী ইউনিয়নের সিজুগ কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবীন ছাত্র-ছাত্রীদের গোলাপ ফুল দিয়ে বরন করে নেয়া হয়। এতে পাহাড়ী ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সভাপতি শ্রী পিয়েল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সাবেক সাংসদ সদস্য ও জনসংহতি সমিতির সহ-সভাপতি শ্রী ঊষাতন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজুগ কলেজের অধ্যক্ষ শুভাষ দত্ত চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি জিকো চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মেলানোচিং মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বক্তারা নবীন ছাত্র-ছাত্রী পড়াশোনার পাশাপাশি নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানে ১ হাজার শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button