slider

বাঘাইছড়িতে ইয়াবা সহ নারী মাদক কারবারি আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মাদ্রাসা পাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩০১ পিচ ইয়াবা সহ হামিদা বেগম (৩৫) নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক নারী ও তার স্বামী খাজা দীর্ঘদিন থেকে গোপনে মাদক ব্যাবসায় জড়িত। মঙ্গলবার রাত দশ ঘটিকায় মাদকসহ অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও এসআই অনুপম দাশের নেতৃত্বে পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়ায় খাজার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় খাজা পরে তার স্ত্রী মাদক কারবারি হামিদ বেগমকে আটক করে বাড়ি তল্লাশি করে পুলিশ এসময় ৩০১ পিচ ইয়াবা জব্দ করা হয়। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন বাঘাইছড়ি থানার পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলবে। সকালে আটক মাদকসহ নারীকে রাঙ্গামাটি আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button